নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে তৃণমূল পরিচালিত পুরসভার গেটে তালা ঝুলিয়ে অবস্থান-বিক্ষোভ অস্থায়ী সাফাই বিভাগের কর্মীদের। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুর পৌরসভার এলাকা। বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভে সামিল হন সাফাই বিভাগের কর্মীরা। জানা গিয়েছে, ওই পৌরসভার প্রায় ৯০ জন সাফাইকর্মী স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে পৌরসভার প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code










