রায়া দাসঃ কলকাতাঃ আজ সকালবেলা ১০টা ৩০ মিনিটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি পার্থ কর্মকার সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করলেন। পরীক্ষায় ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল। চলতি বছর পাশের হার ৯১.২৩ । পাশের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। সবথেকে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর জেলায়। মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৬৪ জন। তাঁদের মধ্যে ছাত্র হলেন ৫৬ জন ও ছাত্রী ৮ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকেই মেধাতালিকায় রয়েছেন ১৯ জন। পুরুলিয়া থেকে ১৭ জন। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন আদৃত পাল। নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় স্থানে রয়েছেন মোট তিনজন।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code










