"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কয়লাখনিতে ধস নেমে মৃত্যু হলো ১ শ্রমিকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আসানসোলের জামুড়িয়ার ইসিএলের কুনুস্টোরিয়া পড়াশিয়া কোলিয়ারির কয়লাখনিতে ধস নেমে ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আর একাধিক শ্রমিক ধসের মাঝে পড়ে আটকে রয়েছেন। ইতিমধ্যে প্রশাসন উদ্ধারকার্য শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, এদিন কুনুস্টোরিয়া পড়াশিয়া কোলিয়ারির সাতাশ নম্বর সেকশনে বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। তখন আচমকাই একটি স্তরে ‘এয়ার ব্লাস্ট’ হয়। ফলে মুহূর্তের মধ্যে কয়লাখনির অভ্যন্তরে থাকা শ্রমিকরা চারিদিকে ছিটকে পড়েন। এরপর আহত শ্রমিকদের উদ্ধার করে রানীগঞ্জের বাসরা এরিয়া হাসপাতাল ও ইসিএলের অন্য হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কিন্তু এই ঘটনার ঠিক কি কারণে ঘটেছে? তা কয়লাখনি কর্তৃপক্ষ খতিয়ে দেখতে শুরু করেছেন। অন্যদিকে, এই ঘটনার পরেই শ্রমিক সংগঠনের সদস্যরা কয়লাখনি এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবী, ‘‘খনি কর্তৃপক্ষর উদাসীনতা ও সঠিকভাবে নজরদারীর অভাবে এই ঘটনা ঘটে থাকতে পারে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031