"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অবসরের পরও কাজ চালিয়ে যাওয়া আধিকারিকদের চাকরী খারিজ করতে চলেছে নতুন সরকার

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ প্রথম মন্ত্রীসভার বৈঠকে সার্জিক্যাল স্ট্রাইক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অবসরের পরও কাজ চালিয়ে যাওয়া সরকারি আধিকারিকদের চাকরি খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নতুন কমিশনের। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুক্ষেত্রে অবসরের পরও আধিকারিকদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তবে এবার যে সেটা হবে না, তাই জানালেন নয়া মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর নির্দেশ, বিভিন্ন বোর্ড, সংস্থা ও পাবলিক সেক্টর ইউনিটের মনোনিত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপার্সনদের মেয়াদ অবিলম্বে শেষ করতে হবে। সব দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচীব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে চিঠি। ৬০ বছরের বেশি বয়সে পুনর্নিয়োগ বা চাকরির মেয়াদ বৃদ্ধি পাওয়া আধিকারিকদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বস্তুত, রাজ্যের বিভিন্ন দফতরে ৯০০-র বেশি উপদেষ্টা ও ওএসডি চাকরি করছিলেন। তাঁদের পুনর্নিয়োগ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন সরকার। এদের মধ্যে যাঁদের বয়স ষাট বছরের উর্ধ্বে, তাঁদেরই চাকরি খারিজের নির্দেশ। আজ আমলাদেরও বিশেষ নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, “মাথা উঁচু করে কাজ করুন। কোনও সমস্যা হলে সরাসরি বলবেন। ভয় পাবেন না। আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন নেই।” তাঁর আরও সংযোজন, “সরকারের কাজ সরকারের মতো করুন। সকলে যেভাবে সরকারি কাজ করে, সেই ভাবেই সরকারি কাজকে মান্যতা দিতে হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930