"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আজ নবান্নে পর পর বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক বৈঠক। সোমবার তিনি বৈঠক করবেন নবান্ন সভাঘরে। তার আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে গেলেন তিনি। এর পরে শমীকের গাড়িতেই রওনা দেন সল্টলেকে বিজেপি কার্যালয়ে। সেখান থেকে যাবেন নবান্ন।

এদিন সকালে চিনার পার্ক থেকে বেরিয়ে সল্টলেকে BH ব্লকে শমীকের বাড়িতে যান শুভেন্দু। সেখানে অনেকটা সময় ছিলেন তিনি। শমীকের বাড়ির সামনে নব নির্বাচিত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপচে পড়ে মানুষের ভিড়। ফুল-মালায় সংবর্ধনা জানানো হয় শুভেন্দুকে। সেখান থেকে শুভেন্দু ও শমীক রওনা দেন সল্টলেকে বিজেপির দপ্তরে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এ দিন প্রথম সল্টলেকের দলীয় কার্যালয়ে যান শুভেন্দু। সেখানেও তাঁকে সংবর্ধনা জানানো হয়। হাতে তুলে দেওয়া হয় পদ্মফুল, দুর্গামূর্তি। নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে সল্টলেকের কার্যালয়ের বাইরে এ দিন থিক থিক করছিল মানুষের ভিড়।

এখানেই রাজ্য সভাপতির সঙ্গে শুভেন্দুর বৈঠক করার কথা। নানা সাংগঠনিক বিষয়ে আলোচনা হতে পারে সেখানে। এর পরে যাবেন নবান্ন। দুপুর সাড়ে ১২টায় নবান্ন সভাঘরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব-সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। এর পরে দুপুর দেড়টায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা শুভেন্দু অধিকারীর। বিকেল ৩টেয় জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। বিকেল ৪টেয় ডিজিপি, পুলিশ কমিশনার-সহ পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930