"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অবতরণের সময় আচমকা আগুন লেগে গেল টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটের চাকায়

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ নেপালঃ আজ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করতেই রানওয়ে ছোঁয়ার পরেই ফ্লাইটের চাকায় আচমকা আগুন লেগে যায়। তবে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। সমস্ত যাত্রীকে ফ্লাইট থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। যার জেরে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্রের খবর, ফ্লাইটের ভিতরে মোট ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের তালিকায় রাষ্ট্রপুঞ্জের কয়েকজন আধিকারিকও ছিলেন বলে জানা গিয়েছে। বর্তমানে ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োয় দেখা গিয়েছে, ফ্লাইটের ডান দিকের ল্যান্ডিং গিয়ারে আগুন জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। এই ঘটনার জেরে ত্রিভুবন বিমানবন্দরের ফ্লাইটের ওঠা-নামা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঠিক কী কারণে ফ্লাইটের চাকায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের নিরাপত্তা সুপারিন্টেডেন্ড রাজকুমার সিলওয়াল জানিয়েছেন, টার্কিশ এয়ারলাইন্সের TK 726 ফ্লাইট ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু আসছিল। অবতরণের সময়ে ফ্লাইটের একটি চাকায় হঠাৎ আগুন ধরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিমানের আপদকালীন দরজা খুলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। ফলে সমস্ত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930