নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ বর্ষাকালে আরামবাগ, ঘাটাল সহ একাধিক জায়গা জলে ডুবে যায়। বন্যা যাঁদের কাছে নতুন কিছু নয়। প্রতিবছর বৃষ্টি বাড়ছে যাঁদের ঘর-বাড়ি ডুবে যায় জলে। নিঃস্ব হয়ে ফেরেন তাঁরা। ত্রাণ বিলি নিয়ে কম অভিযোগ ছিল না। তৎকালীন শাসক তৃণমূলের বিরুদ্ধে কম অভিযোগ ওঠেনি। ত্রাণ চুরির মতো অভিযোগে বিদ্ধ হয়েছেন তাঁরা। এবার পাসা পাল্টে যেতেই তৃণমূল পার্টি অফিসে হানা স্থানীয়দের। আর তখনই চক্ষু-চড়কগাছ। সাংসদ দেবের দেওয়া ত্রাণ বিলিই করেনি তৃণমূল। পার্টি অফিস থেকে উদ্ধার বস্তা বস্তা ত্রাণসামগ্রী।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের মধ্য থেকে উদ্ধার হয়েছে বিলিবন্টন না হওয়া সাংসদ তহবিলের ত্রাণ সামগ্রী ও তৃণমূলের পোস্টার ব্যানার হোডিং। এছাড়াও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। ২০২১ এবং ২০২৫ এর বন্যার বন্যার সময় ত্রিপল এবং যাঁদের বাড়ি ভেঙে গিয়েছিল তাঁদের দেওয়ার রান্নার সরঞ্জাম উদ্ধার। কেন এই সামগ্রী দেওয়া হত না ? উঠছে সেই প্রশ্ন।

এদিকে, বন্যার সময় প্রতিবার সাধারণ মানুষের ঘর ভেঙে যায়। এক বুক গলা জলে দাঁড়িয়ে ত্রাণ নেওয়ার সেই ছবি আগেই ভাইরাল হয়ে গিয়েছে। আজ স্থানীয় বাসিন্দারা হানা দেন তৃণমূলের পার্টি অফিসে। সেখান থেকে বন্যার সময়ের ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। যাকে ঘিরে শুরু শোরগোল। তবে এবিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “তৃণমূল পার্টি অফিস থেকে বহু ত্রাণ সামগ্রী পাওয়া গেছে। ত্রিপল, চাল থেকে প্রচুর জিনিস পাওয়া গেছে। সরকারি মালপত্র জনগণের নাম করে লুট করা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here










