"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিজেপি নেতাকে কোপানোর অভিযোগ উঠলো বরানগরে

Share

রায়া দাসঃ কলকাতাঃ বরানগরে বিজেপি নেতাকে কোপানোর অভিযোগ। আক্রান্ত তাঁর পরিবারের সদস্যরাও। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্র মারফত জানা যাচ্ছে, আক্রান্তের নাম সোমনাথ ধর, তিনি এলাকার বুথ সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বরানগরে একটি বাড়ি দখল হয়ে যাচ্ছিল। তারই প্রতিবাদ করেছিলেন সোমনাথ। আর সেই আক্রোশ থেকেই সোমনাথ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। সোমনাথ বরানগরের ২৪ নম্বর ওয়ার্ডের নৈনান পাড়া এলাকার বাসিন্দা। বিজেপি নেতার পরিবারের অভিযোগ, শুভঙ্কর, রঞ্জিত ধর নামে দুই ব্যক্তি তৃণমূলের প্রভাব খাটিয়ে দীর্ঘ সময় ধরে হুমকি দিচ্ছিলেন সোমনাথকে। তাঁর বাড়ির ভাগ নেওয়ার জন্য। সেখানে প্রোমোটিং করতে চেয়েছিলেন অভিযুক্তরা। কিন্তু সোমনাথ তাতে রাজি ছিলেন না।

হঠাৎই বুধবার রাতে আচমকায় হামলা চালায় দুই ব্যক্তি। বাড়ির সামনে সোমনাথকে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপ দেয় শুভঙ্করকে। সোমনাথকে বাঁচাতে এসে তাঁর পরিবারের কয়েকজন সদস্যও আক্রান্ত হন। আক্রান্ত বিজেপি নেতার দিদি বলেন, “আমি চিৎকার শুনতে পেয়ে বেরিয়ে আসি। বাবা আর ছেলে আমার ভাইয়ের ওপর বসে স্ট্যাব করছিল। আমি ছাড়াতে গিয়েছি, ওর বাবা আমাকে মেরেছে। পেটে পায়ে ভাইকে মেরেছে। আমার হাতে সেলাই পড়েছে।” গোটা ঘটনায় ব্যাপক চঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ৷


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031