"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভোটের ফলপ্রকাশের মধ্যেই কমলো সোনা ও রুপোর দাম

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিধানসভা নির্বাচনের ফলে পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়া স্পষ্ট। তামিলনাড়ু এবং কেরালাতেও বদলের ইঙ্গিত স্পষ্ট। এই পরিস্থিতিতে সকাল থেকেই চাঙ্গা রয়েছে দেশের শেয়ার বাজার। সোনা ও রুপোর দামও কমলো সপ্তাহের শুরুতেই। যদিও এপ্রিল মাস থেকেই সোনার দামে কিছুটা হলেও স্থিতাবস্থা এসেছে। দামের ওঠানামা চললেও তা একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থেকেছে। যা কিছুটা হলেও স্বস্তিদায়ক।

আজ ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ১ হাজার ২০০ টাকা। ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ১ হাজার ১০০ টাকা। অন্য দিকে প্রতি কেজি রুপোর দাম কমেছে ৩ হাজার ৯০০ টাকা।

কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে)


পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ৪৮ হাজার ৬০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ৪৯ হাজার ৩৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)


হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১ লক্ষ ৪১ হাজার ৯৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ২ লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা (প্রতি কেজি)


বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। এই দরের থেকে কিছুটা বেশি খরচ হবে। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি। জিএসটি ৩ শতাংশ নির্দিষ্ট হলেও বিপণি ভেদে এই মজুরি আলাদা হতে পারে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31