"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভোট মিটতেই সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ হোয়াটসঅ্যাপ স্টেটাস ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। শনিবার সাসপেন্ড করা হলো কালীঘাট থানার ওসি (অফিসার ইনচার্জ) গৌতম দাসকে। নতুন ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। দ্বিতীয় দফার ভোটের আগে কালীঘাট থানার ওসি হিসেবে আনা হয় গৌতম দাসকে। যিনি আগে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন।

চেয়ারে বসেই বিতর্কে জড়ান গৌতম। কালীঘাট থানার ওসির হোয়াটসঅ্যাপ স্টেটাসের একটি ছবি ঘিরে শুরু হয় বিতর্ক। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এক্স হ্যান্ডলে ছবিটি শেয়ার করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। জয়প্রকাশের পোস্ট করা ছবিতে দেখা যায়, গৌতম দাস পুলিশের উর্দি পরে চেয়ারে বসে আছেন। তাক করে আছেন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। আর সেই ছবির ক্যাপশনে লেখা, ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত’।

ছবিটি পোস্ট করে জয়প্রকাশ মজুমদার লিখেছিলেন— ‘শুধু উদ্বেগজনকই নয়, আইনগত দৃষ্টিতেও অত্যন্ত আপত্তিকর এই ছবি। এখানে দেখা যাচ্ছে, ওসি হাতে একটি অত্যাধুনিক অস্ত্র নিয়ে সামনে কারও দিকে তাক করে রয়েছেন, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।’ পাশাপাশি ‘আমাদের রাজ্যে ডিউটিতে থাকা কোনও পুলিশ কর্মী ইউনিফর্ম পরে নিজের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন না। কলকাতা পুলিশের এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। অন্যান্য রাজ্যেও এ ধরনের বিধিনিষেধ চালু রয়েছে। তা ছাড়া, ভারত সরকারের বর্তমান সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রোটোকল অনুযায়ী অস্ত্রের এ ভাবে প্রকাশ্য প্রদর্শন বিশেষ করে হুমকিমূলক বার্তার সঙ্গে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।’


দ্বিতীয়ত, ওই অস্ত্রটি তাঁর কাছে সরকারি ভাবে ছিল কি না কিংবা তিনি এই ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের জন্য প্রশিক্ষিত কি না? এই বিষয়গুলিও প্রশ্নের মুখে। তৃতীয়ত, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের লক্ষ্য ও ভাষা অত্যন্ত বিপজ্জনক এবং বিতর্কিত, যা সাধারণ মানুষের প্রতি সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে বলেও এক্স-পোস্টে লিখেছিলেন জয়প্রকাশ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান জয়প্রকাশ। কলকাতার নগরপাল অজয় নন্দাকেও জানানো হয়। ভোটের গণনার আর একদিন বাকি। এরই মধ্যে সরিয়ে দেওয়া হলো ওসি গৌতম দাসকে। কালীঘাট থানার দায়িত্বে এলেন নতুন ওসি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930