"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভরদুপুরে ব্লু লাইনে ব্যাহত হয়ে পড়ে মেট্রো পরিষেবা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ডাউন লাইনে গাছ পড়ে বন্ধ হয়ে যায় ব্লু লাইনে মেট্রো পরিষেবা। গাছ পড়ে যাওয়ার কারণে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দীর্ঘক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল। মেট্রো সূত্রে খবর, সে সময়ে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত সচল ছিল পরিষেবা। যদিও যাত্রীদের দাবি, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আংশিক পথে তখন সচল ছিল মেট্রো পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় লাইনে বাধা সরিয়ে চারটে নাগাদ ফের ব্লু লাইনে স্বাভাবিক হয় পরিষেবা।

বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিস্তীর্ণ অঞ্চলে দফায় দফায় শুরু হয় বৃষ্টি। সঙ্গে চলে ব্যাপক ঝোড়ো হাওয়া। এই ঝোড়ো হাওয়ার জেরেই শহরের একাধিক জায়গায় গাছ পড়ে তৈরি হয় সমস্যা। টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তমকুমার ও নেতাজি স্টেশনের মাঝে ডাউন লাইনে পড়ে যায় গাছ। এর ফলে থমকে যায় মেট্রো। দিনের ব্যস্ত সময়ে পরিষেবা স্তব্ধ হতে সমস্যা তৈরি হয়। পরিষেবা সম্পূর্ণ বন্ধ না রেখে দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন থেকে পর্যন্ত এই সময়ে চালু রাখা হয়েছিল মেট্রো। সমস্যায় পড়েন বাকি গন্তব্যের যাত্রীরা।

অন্যদিকে, দক্ষিণ কলকাতার একাধিক রাস্তায় গাছ পড়ে যাওয়ার জেরে যানবাহন চলাচল বন্ধ। ফলে সড়কপথেও সমস্যায় পড়েছেন রাস্তায় বের হওয়া যাত্রীরা। ঝড়বৃষ্টির জেরে গাছ পড়ে বন্ধ একাধিক রাস্তা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31