"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের বঙ্গে নির্বাচনের সিদ্ধান্ত নিল কমিশন

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫ বুথে পুনির্বাচনের ঘোষণা করেই দিল। আগামীকাল সকালবেলা ৭টা থেকে ভোট শুরু হয়ে যাবে। অন্যদিকে ফলতার রিপোল নিয়ে চর্চা চললেও এখনো অবধি তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত, রিপোল স্ক্রুটিনিতে ইতিমধ্যেই কমিশনের হাতে উঠে এসেছিল বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ইভিএমে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ তো রয়েইছে, সঙ্গে বেশ কিছু বুথের ক্যামেরাও বন্ধ করে হয়ে গিয়েছিল বলে অভিযোগ। কিন্তু ক্যামেরা যে বন্ধ হয়ে গিয়েছিল সেই তথ্যই আসেনি কমিশনের কাছে। শোনা যাচ্ছিল নেটওয়ার্কের সমস্যার কারণেই সেই তথ্য এসে পৌঁছায়নি। এবার তার যৌক্তিকতাও খুঁজে দেখেছে কমিশন। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আগেই জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের অজার্ভার ও রিটার্নিং অফিসার চারটি রিপোলের প্রস্তাব দিয়েছেন। এবার রিপোর্ট দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলল কমিশন।

ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ বুথে রিপোল হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, মগড়াহাট পশ্চিমে ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ নম্বর বুথে পুনর্নিবাচন হতে চলেছে। এদিকে ফলতা নিয়েও চাপানউতোর চলছে। সুব্রত গুপ্ত আগেই বলেছিলেন, ফলতার সবটা খতিয়ে দেখা শেষ হয়নি। হয়ে গেলেই তাঁদের সুপারিশ কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।সূত্রের খবর, ফলতায় গোলযোগ পূর্ণ বুথের সংখ্যা প্রায় ৩০টি বলে জানা যাচ্ছে। কারণ, শুরুতেই কমিশন বলেছিল ক্যামেরা যদি কোনওভাবে বন্ধ করে দেওয়া হয়, কালো কাপড় দিয়ে দেওয়া হলেই রিপোল হবে। এখন দেখার ফলতা নিয়েও নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930