"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিজের জয় নিয়ে কনফিডেন্ট শুভেন্দু, দেখুন কি বললেন….

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ ভবানীপুরের ফল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গণনার প্রথম আর দ্বিতীয় রাউন্ডে তিনিই লিড পাবেন বলে ধরে নিয়েছেন। তৃতীয় থেকে পঞ্চম রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবেন। আবার ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে বিজেপি জিততে শুরু করবে বলে দাবী করেছেন।

আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী জানান, “ভবানীপুরের ডিটেল বলে দিচ্ছি। প্রথম রাউন্ড-দ্বিতীয় রাউন্ডে আমার লিড থাকবে। থার্ড-ফোর্থ-ফিপথ রাউন্ডে মুসলমান বুথ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড থাকবে। ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব। কুড়ি রাউন্ডে আমি জিতব।” প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম হটস্পটে ছিল। আর এবার ভবানীপুর। ভোট শুরুর আগে থেকেই সেখানে তৃণমূল-বিজেপির একটা জোর দ্বন্দ্ব অব্যাহত ছিল। কখনো পতাকা ছেঁড়ার অভিযোগ, তো কখনো শ্লোগানের পর পাল্টা শ্লোগান দেখা গিয়েছে।

এরপর তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মুখোমুখি হতেই পারদ চড়ে। বিকেলবেলা অবধি ময়দানে শুভেন্দু অধিকারীকে দেখা গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। তারপর স্ট্রংরুম বিতর্ক শুরু হলো। বৃহস্পতিবার রাতেরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রংরুমে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। আর হুঙ্কারের সুরে বলেন, “কেউ যদি ইভিএম লুঠের চেষ্টা করে তাহলে জীবন-মরণ লড়াই হবে।” এদিকে, পাল্টা শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে শুভেন্দু পাল্টা বলছিলেন, “উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার শাড়ি পরে এখানে এসেছিলেন। উনি এখানে থাকতেন। ওনার ধর্না দেওয়া একটা বদভ্যাস আছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031