নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ১ লা মে থেকে এলপিজি সিলিন্ডার বুকিং ও ডেলিভারি ব্যবস্থা বদলে যাচ্ছে। সূত্রের খবর, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম নতুন নিয়ম আনতে চলেছে। যাতে বেআইনীভাবে এলপিজি মজুত না করা হয়। অর্থাৎ ব্ল্যাক মার্কেটিং রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শোনা যাচ্ছে, শহরাঞ্চলে দুটি সিলিন্ডারের মধ্যে বুকিংয়ের পার্থক্য একুশ দিন থেকে বাড়িয়ে পঁচিশ দিন করা হচ্ছে। আর গ্রামাঞ্চলে এই সময়সীমা বাড়িয়ে ৪৫ দিন করা হবে। অর্থাৎ একটি সিলিন্ডার ডেলিভারী হলে দ্বিতীয় সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রে ন্যূনতম পঁচিশ দিনের ব্যবধান রাখতে হবে। যদি কেউ তার আগে বুকিং করার চেষ্টা করেন, তাহলে সিস্টেম থেকে আপনা-আপনি ব্লক করে দেওয়া হবেনতুন নিয়ম অনুযায়ী, ১ লা মে থেকে ডেলিভারী অথেনটিকেশন কোড বা ডিএসি বাধ্যতামূলক করা হচ্ছে। এবার থেকে ব্লু বুক বা রিসিপ্ট না দেখালে গ্রাহকরা সিলিন্ডার পাবেন না। ।
গ্রাহকদের রেজিস্টার নম্বরে বুকিং করলে যে ওটিপি আসবে, তা বললেই একমাত্র সিলিন্ডার ডেলিভারী করা হবে। ইতিমধ্যেই ওটিপি ভিত্তিক বুকিং ৯৪.৫ শতাংশ করা হয়েছে। ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের জেরে আগেই ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ষাট টাকা বাড়ানো হয়েছিল। আবার ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দামও অনেকটা বেড়ে গিয়েছিল। তবে ১ লা মে অয়েল মার্কেটিং সংস্থাগুলি নতুন দাম ঘোষণা করতে পারে। অন্যদিকে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডার পেতে গ্রাহকদের আধার ভিত্তিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here










