নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ইরান-আমেরিকার যুদ্ধে বিশ্ববাণিজ্যে যথেষ্ট প্রভাব পড়ছে। প্রায় দুই মাসের বেশী সময় ধরে তেলের সংকট তৈরী হচ্ছে। বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। আবার কোনো কোনো দেশে জ্বালানীর ভাঁড়ার প্রায় তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে তেলের মূলবৃদ্ধি আরো উদ্বেগ বাড়ালো। আজ বাজার খুলতেই অপরিশোধিত তেলের দাম চড়চড়িয়ে বেড়ে গিয়েছে। যা গত চার বছরে এত দাম বাড়েনি।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই বেড়েছে। জুন মাসের সরবরাহের জন্য ১.৯৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাম হয়েছে ১২০ ডলার। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ০.২ শতাংশ বেড়ে ১০৭.০৯ ডলারে পৌঁছেছে। শেষ ২০২২ সালের জুন মাসে তেলের দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছিল। তারপর ২০২৬ সালে আবার সর্বোচ্চ রেকর্ড গড়ল অপরিশোধিত তেলের দাম।

নেটমাধ্যমে খবর ছড়িয়েছে, নির্বাচন মিটলেই নাকি পেট্রোল-ডিজ়েলের দাম বাড়বে। মে মাসের শুরু থেকেই দাম বাড়তে পারে পেট্রোল-ডিজ়েলের। তবে, কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পেট্রোল-ডিজ়েলের দাম বাড়বে না। যদিও এই খবর তেলের দাম বাড়ার আগে ছিল। আন্তর্জাতিক তেলের দাম বাড়লে ভারতে জ্বালানী তেলের দাম বাড়বে কি না, তা নিয়ে ব্যাপক সংশয় তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here










