"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আগামী ২৭ শে এপ্রিল থেকে বন্ধ রাজ্যের সমস্ত সরকারী-বেসরকারী স্কুল

Share

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ বৈশাখ মাস পড়তেই গরম তার জাত চেনাচ্ছে। দিনের পর দিন তাপমাত্রার পারদ শুধু উপরের দিকেই উঠছে। এমনকি কোনও কোনও জায়গায় ৪০ এর ঘর ছাড়িয়ে যাচ্ছে। সেই কারণেই স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আগেভাগে গরমের ছুঘোষণা করে ফেলল রাজ্য সরকার। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর দফতর থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ২৭ এপ্রিল থেকেই রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে।


বলে রাখি, এই ঘোষণা করা হয়েছে ওড়িশা রাজ্যের তরফ থেকে। আসলে ওড়িশার স্কুল গণশিক্ষা বিভাগের পক্ষ থেকে গরমের ছুটি এগিয়ে আনার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা এবং সুস্থতার অগ্রাধিকার দিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সেই প্রস্তাবের অনুমোদন দিয়েছেন। সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি, সরকার অনুমোদিত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী ২৭ এপ্রিল থেকেই গ্রীষ্মকালীন ছুটি পড়বে।

তবে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হলেও পঠনপাঠন বহির্ভূত জরুরী কাজে ছাড় দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগে থেকেই নির্ধারিত পরীক্ষাগুলি যথাসময়ে অনুষ্ঠিত হবে। আর আদমশুমারি বা জনগণনার কাজ কিংবা অন্যান্য প্রশাসনিক অফিসের কাজ আগের মতোই স্বাভাবিক নিয়মে চলবে। এদিকে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ চন্দ্র পূজারী জানাচ্ছেন, ক্রমবর্ধমান তাপমাত্রার কথা মাথায় রেখে খুব তাড়াতাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে বন্ধ করে দেওয়া হবে।


কিন্তু শিশুদের পুষ্টি নিশ্চিত করার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা করছে রাজ্যের প্রশাসন। সাধারণত মে মাসের প্রথম সপ্তাহের পর গরমের ছুটি শুরু হয় রাজ্যে। তবে এ বছর পরিস্থিতি বেশিই খারাপ। গত বৃহস্পতিবার ওড়িশার অন্ত ২৪টি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেছে। আর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের তাপমাত্রা আগামী কয়েক দিন আরও বাড়বে। এমনকি কিছু কিছু জায়গায় ৪৫ ডিগ্রি পর্যন্ত পারদ উঠতে পারে। সেই কারণেই বড় সিদ্ধান্ত সরকারের।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930