"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গাড়ি পার্ক করাকে ঘিরে আক্রান্ত হলেন একই পরিবারের ৩ সদস্য

Share

রায়া দাসঃ কলকাতাঃ গতকাল রাতে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কলকাতার ট্যাংরার ৩১/১ পুলিন খাটিক রোড রণক্ষেত্রের চেহারা নিয়েছে। এই ঘটনায় একই পরিবারের তিন জন সদস্য আক্রান্ত হয়েছেন। আহতরা হলেন সানি খাটিক, বিক্রম খাটিক ও সাবিত্রী খাটিক। তারা এলাকায় তৃণমূলের সমর্থক হিসেবে পরিচিত।

অভিযোগ, “ওই এলাকার বাসিন্দা বিক্রমবাবু প্রতিদিন নিজের বাড়ির সামনে নিজের গাড়ি পার্ক করেন। এদিন সেখানে অন্য একজন জোর করে গাড়ি পার্ক করে রাখেন। এতে বিক্রমবাবু তাকে গাড়িটি সরাতে বললে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। তখন পাড়ার প্রায় ৪০-৫০ জন মিলে বিক্রম খাটিক ও তার পরিবারের ওপর হামলা চালায়। শারীরিক হেনস্থাই সহ অভিযুক্তরা বিক্রমবাবুর বাড়িতে ঢুকে ব্যাপক তাণ্ডবও চালায়। তাদের লোহার রড এবং ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত বিক্রমবাবুর স্ত্রী প্রীতি খাটিকের অভিযোগ, হামলাকারীরা সকলেই এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় গাঁজা ও ড্রাগসের কারবারের সঙ্গে যুক্ত। এর আগেও ট্যাংরা থানায় অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর দাবি, পুলিশ তাঁদের অভিযোগকে গুরুত্ব দেয়নি।


বিক্রমবাবু কাতর আর্জি করে বলেন, “আমাদের বাঁচান, নাহলে ওরা আমায় মেরে ফেলবে। এর আগেও ওরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।” ইতিমধ্যে এই ঘটনায় মূলত মূল অভিযুক্ত ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ট্যাংরা থানায়। অভিযুক্তরা হলেন, শিবু খাটিক, রোহিত দাস, সানিয়া আলম, টুটু খাটিক, পিঙ্কি খাটিক, সন্ধ্যা, আশিস খাটিক, সাহিল রানা, মণীশ খাটিক, বিজলি দাস এবং নাসির আলম। ভোটের মুখে এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031