অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারী এগজামিনেশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘আগামী ১৪ ই মে বৃহস্পতিবার ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে।’ চলতি বছর ১২ ই ফেব্রুয়ারী থেকে ২৭ শে ফেব্রুয়ারী উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলেছিল।

হায়ার সেকেন্ডারি কাউন্সিল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, “১৪ ই মে ১০টা ৩০ মিনিটে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পরীক্ষার্থীরা ১১টা থেকে নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পাবে। পরে বিদ্যালয় থেকে মার্কশিটও সংগ্রহও করতে পারবে।” আগামী দিনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার্থীরা এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন।
https://result.wb.gov.in, http://wbresults.nic.in, http://www.results.shiksha. এই সব ওয়েবসাইটে নির্দিষ্ট পেজে গিয়ে উচ্চমাধ্যমিকের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফলাফল দেখতে পাওয়া যাবে। সম্প্রতি উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানান, “দ্রুততার সাথে খাতা দেখার কাজ চলছে। প্রতি বছর যে ধারা মেনে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়, এবছরও তা বজায় থাকবে।” এদিকে, ৮ ই মে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে।
Sponsored Ads
Display Your Ads Here










