"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে আসতেই নেমে যেতে হলো অমিত শাহকে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ উত্তপ্ত ভবানীপুর। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার আগেই আজ গোটা ভবানীপুর কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির ঠিক সামনে তৃণমূল ও বিজেপির দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরী হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কনভয় থেকে নেমে যেতে হয়। এরপর ছোটো গাড়িতে উঠে সংশ্লিষ্ট রাস্তা পেরোতে হয়।

এদিন শুভেন্দু অধিকারী ভবানীপুরে মনোনয়ন জমা দিচ্ছেন। সেই উপলক্ষ্যেই এদিন অমিত শাহ রাজ্যে এসেছেন। রোড শো করে তাঁরা মনোনয়ন জমা দিতে যান। আর সেই রোড শো চলাকালীন তৃণমূলকর্মীরা হাতে কালো পতাকা নিয়ে ও মাথায় কালো পতাকা বেধে বিক্ষোভ দেখান। অন্যদিকে, বিজেপি কর্মীরাও পাল্টা শ্লোগান দিতে শুরু করেন।

এরপর অমিত শাহের রোড শো যখন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে চলে আসে, তখন রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় এগোতেই জুতো ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে অমিত শাহকে কনভয় থেকে নেমে যেতে হয়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে কনভয় থেকে নেমে ছোটো গাড়িতে উঠে বাকি রাস্তা যেতে হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930