"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভোটের আগে বন্ধ হলো দিঘা-মন্দারমণির দ্বার

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ ইচ্ছে থাকলেও উপায় নেই। মঙ্গলবার থেকে অন্য জেলার কোনো পর্যটকই আর থাকতে পারবেন না পূর্ব মেদিনীপুরে। সোমবার এমনই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। ভোটের সময়ে বহিরাগতদের আনাগোনা ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

নির্বাচন কমিশনের নির্দেশের পরে রাতেই জেলার সমস্ত হোটেলে তা পাঠিয়ে দেন জেলাশাসক নিরঞ্জন কুমার। নির্দেশিকা অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোট শেষ হওয়া পর্যন্ত দিঘা, মন্দিরমণি, তাজপুর-সহ পর্যটনস্থল এবং অন্য হোটেলগুলিতে ভিন জেলার কোনও পর্যটক থাকতে পারবেন না। এই প্রসঙ্গে জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, ‘ভোটের সময়ে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্যই এই পদক্ষেপ।’

আসলে বিধানসভা ভোট নিয়ে গোটা রাজ্য উত্তপ্ত। এই আবহে বিপুল পর্যটক সমাগম হলে প্রশাসনিক স্তরে সমস্যা হতে পারে। তাই অতিরিক্ত ভিড় না বাড়ানোই শ্রেয় বলে মনে করছেন অনেকে। তাছাড়া ভোট পর্ব চলাকালীন গোটা জেলা জুড়েই পুলিশি পাহারা থাকবে। রাস্তা জুড়ে চলবে নাকা চেকিং। ফলে এই সময়ে দিঘা, মন্দারমণিতে ঘুরতে গেলে অযথা হয়রানির মধ্যেও পড়তে হতে পারে।


পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে হোটেল মালিকদের উদ্দেশ্যে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। এই প্রসঙ্গে জেলাশাসক বালা সুব্রক্ষণ্যম টি বলেন, ‘প্রতিটি ভোটের আগেই এমন নির্দেশিকাই জারি করা হয়। এ বারও তার অন্যথা হয়নি। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় থাকবে।’ উল্লেখ্য প্রথম দফায় ২৩ এপ্রিল ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং রাঢ় বঙ্গের বিস্তীর্ণ এলাকা। একই সঙ্গে ভোট হবে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সব আসনেই।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930