"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চলন্ত ট্রেনে এলোপাথাড়ি পাথর ছোঁড়ার অভিযোগ উঠলো বেলডাঙ্গায়

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনের কাছে চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ‘‘কলকাতা-বহরমপুর রুটের আপ ১৩১১৭ ধনধান্য এক্সপ্রেস বেলডাঙা স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ দুষ্কৃতীরা পাথর ছুঁড়তে শুরু করে।’’ অল্পের জন্য ট্রেনের যাত্রীরা রক্ষা পান। ইতিমধ্যে যাত্রীদের একাংশ রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন।

জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ ট্রেনটি বেলডাঙা স্টেশন ছাড়ে। এরপর বহরমপুরের দিকে যাওয়ার সময় আচমকা একদল দুষ্কৃতী ট্রেন লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুঁড়তে শুরু করে। তাতে বেশ কিছু পাথর ট্রেনের সেকেন্ড ক্লাস কামরার ভিতরে এসে পড়ে। যাত্রীরা পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি জানলা বন্ধ করে দেন। এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

তারপর ট্রেন বহরমপুর স্টেশনে পৌঁছাতেই যাত্রীরা বিষয় নিয়ে সরব হন। তাদের অভিযোগ, ‘‘ট্রেনের সেকেন্ড ক্লাসের কামরায় কোনো নিরাপত্তা রক্ষী ছিলেন না।’’ পাশাপাশি এই ঘটনার যথাযথ তদন্তের দাবী জানিয়েছেন। কিন্তু রেলের তরফে এই ঘটনার কথা অস্বীকার করে জানানো হয়েছে, ‘‘এই ধরণের কোনো ঘটনার খবর তাদের কাছে নেই।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31