নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ নির্বাচনের আবহে আবারও গতকাল হাওড়ার শালিমার স্টেশন থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় জিআরপি এক জনকে গ্রেফতার করেছে। ধৃত নেপালের বাসিন্দা ইন্দ্র বাহাদুর কাটোয়াল।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ শালিমার স্টেশনে অভিযানে নামে। এরপর ইন্দ্র বাহাদুর পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস থেকে নামতেই তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিআরপি ইন্দ্র বাহাদুরকে আটক করে তল্লাশি শুরু করে। তল্লাশির পর ইন্দ্র বাহাদুরের কাছ থেকে বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়। যার মধ্যে ইউরো, ডলার ও নেপালের কারেন্সি রয়েছে। ভারতীয় টাকায় প্রায় ২৩ লক্ষ ৬৩ হাজার ৮০০ টাকার বিদেশী মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।

ইন্দ্র বাহাদুরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, সে এই অর্থ দিয়ে ইলেকট্রনিকস সামগ্রী কেনার উদ্দেশ্যে এসেছিলেন। তবে এই বিপুল পরিমাণ টাকার কোনো বৈধ নথি বা প্রমাণ দেখাতে পারেননি। যার কারণে গ্রেফতার করা হয়। আজ হাওড়া জেলা আদালতে পেশ করা হবে। এছাড়া সম্প্রতি শালিমার স্টেশন থেকে এক জন বিহারের যুবকের কাছ থেকে একইভাবে লক্ষ লক্ষ বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here










