"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তুষারপাত উপেক্ষা করেই লাচেনে চলছে পর্যটক উদ্ধারের কাজ

Share

নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ উত্তর সিকিমের লাচেন ও চুংথাংয়ের মাঝে ধস নেমে এলাকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবার ভারতীয় সেনার ত্রিশক্তি কোর প্রতিকূল আবহাওয়া এবং ভারী তুষারপাত উপেক্ষা করেই আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নেমেছে। এই বিশেষ উদ্ধার অভিযান ‘অপারেশন হিম সেতু’।

গত রবিবার চুংথাং থেকে লাচেনগামী রাস্তায় তারুম চু সেতুর কাছে ধস নামে। এর জেরে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় পর্যটকরা লাচেনেই আটকে পড়েন। এই কঠিন পরিস্থিতিতে সেনাবাহিনী পর্যটকদের ফিরিয়ে আনতে বর্ডার রোড্‌স অর্গানাইজেশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। বরফ সরিয়ে বিকল্প পথ তৈরী করে ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত অস্থায়ী ফুটব্রিজ নির্মাণ করে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

সেনা সূত্রে খবর, আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হলেও ধাপে ধাপে পর্যটকদের নীচে নামিয়ে আনার প্রক্রিয়া চলছে। এখনো উত্তর সিকিম থেকে ১৩৫ জন পর্যটককে সফল ভাবে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বত্রিশটি হালকা যানবাহন ও দশটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তুষারাবৃত পিচ্ছিল পথে সাধারণ মানুষের গাড়ি টেনে তুলতে সেনার শক্তিশালী গাড়ি ব্যবহার করা হচ্ছে। এখনো লাচেনে প্রায় হাজার পর্যটক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনী তাদের জন্য খাবার, পানীয় জল এবং জরুরী চিকিৎসার ব্যবস্থা করেছে।


গত কয়েক সপ্তাহে টানা তুষারপাতের কারণে সিকিমে পর্যটকদের বেশী সমাগম হয়। বিশেষত উত্তর সিকিমে বহু মানুষ ভিড় করেন। তার মধ্যেই এই বিপত্তি। উল্লেখ্য, উত্তর সিকিমের লাচেনে তাড়ামচু এলাকায় সম্প্রতি সেতু তৈরী করা হয়েছিল। গত ফেব্রুয়ারী মাসে সেতুটির উদ্বোধন হয়। এই সেতুর মাধ্যমে সিকিমের পার্বত্য এলাকায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াত কিছুটা সুগম হয়েছিল। কিন্তু সেতুর একাংশ ধসের কবলে পড়ায় অনির্দিষ্টকালের জন্য লাচেনের একটি অংশের সাথে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031