অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগেই কংগ্রেসের তরফে ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল। এবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে কলকাতায় এসে ইস্তাহার প্রকাশ করলেন। সঙ্গে কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশও উপস্থিত ছিলেন। ইস্তাহারে মূলত সাধারণ মানুষের পরিষেবা, সুশাসন ও শিক্ষার উপরেই জোর দেওয়া হয়েছে। এমনকি বাংলাতে নিখরচায় পড়াশোনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

- বলা হয়েছে, ক্ষমতায় এলে স্নাতকোত্তর স্তর অবধি নিখরচায় পড়াশোনা করা যাবে। আর মাসে মাসে দু’হাজার টাকা করে দেওয়া হবে।
- পশ্চিমবঙ্গ জুড়ে AI স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরী করা হবে।
- এক বছরের মধ্যে সব সরকারী পদ পূরণ করা হবে।
- সরকারী যানবাহনে বিনামূল্যে মহিলাদের বাসে যাতায়াতের সুযোগ দেওয়া হবে।
- স্বাস্থ্য ক্ষেত্রে প্রত্যেক পরিবারের জন্য দশ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমা দেওয়া হবে।
- এছাড়া বিনামূল্য দু’শো ইউনিট বিদ্যুৎ সহ প্রান্তিক কৃষকদের বছরে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে।











