"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিজেপির মনোনয়নে গিয়ে আক্রান্ত বাবা-ছেলে

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বসিরহাট দক্ষিণ বিধানসভার সাকচুড়া বাগুণ্ডি পঞ্চায়েতের ইটিন্ডা দাসপাড়া এলাকার ৫৬ নম্বর বুথে বিজেপির মনোনয়ন দেওয়ার মিছিলে যোগ দেওয়ার অপরাধে বিজেপি কর্মী বাবা ও ছেলেকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্তরা হলেন বাবা প্রফুল্ল দাস ও ছেলে তারক দাস। প্রফুল্লবাবু এবং তারক বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দক্ষিণের বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়া জন্য মিছিল ছিল। মিছিলে প্রফুল্লবাবু ও তারক দু’জনেই যোগদান করেছিল। এরপর মনোনয়ন দাখিলের পর্ব শেষ হওয়ার পর তারক বাড়ি ফিরে যায়। তারপর রাতেরবেলা তৃণমূলের পঞ্চায়েত সদস্য দুলাল দাস তারক দাসের বাড়িতে হামলা চালায়। আর তারককে প্রচণ্ড মারধর করতে থাকে। তা দেখে প্রফুল্লবাবু ছুটে এসে বাঁচানোর চেষ্টা করলে প্রফুল্লবাবুর উপরও হামলা চালানো হয়। বাঁশ, লাঠি এবং লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এলাকাবাসীরা চিৎকার শুনতে পেয়ে এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এরপর আক্রান্ত দু’জনকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, “বিজেপি করার অপরাধেই কর্মীদের মারধর করা হয়েছে। এই বিষয়ে বসিরহাট থানায় ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে।” যদিও বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রার্থী সুরজিৎ মিত্র এই বিষয়টি পুরো অস্বীকার করে বলেন, “বিজেপি বসিরহাটে হেরে যাবে, তাই এই নোংরা রাজনীতি করছে। বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই একটা অন্য কোনো কারণে হওয়া গন্ডগোলকে রাজনৈতিক রং লাগাচ্ছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930