"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দলীয় পতাকা টাঙাতে গিয়ে বিতর্কের জেরে সহকর্মীর হাতেই আক্রান্ত যুবক

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ দু’জনেই বিজেপির সক্রিয় কর্মী এবং প্রতিবেশীও। কিন্তু দলীয় পতাকা টাঙাতে গিয়ে দু’জনের তর্কাতর্কি এবং সেখান থেকে রক্তারক্তির ঘটনা। নিজের দলীয় পতাকা টাঙানোর সময় কেন অন্য রাজনৈতিক দলের পতাকা ছিঁড়ে ফেললেন, তা নিয়ে প্রশ্ন করতেই ‘বন্ধু’কে বেধড়ক মারধর করলেন সহযোদ্ধা। হুগলির তারকেশ্বরে ‘বিজেপির হাতে বিজেপির আক্রান্ত’ হওয়ার ঘটনা নিয়ে শোরগোল এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, নিমাই সামন্ত এবং কমল সামন্ত দু’জনেই বিজেপির সক্রিয় কর্মী। গয়েশপুরে একই পাড়ায় তাঁদের বাড়ি। দু’জনেই বিজেপির পতাকা টাঙাচ্ছিলেন। সেই সময় কমল তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দেন। নিমাই তার প্রতিবাদ করেন। ওই নিয়ে দু’জনের মধ্যে বচসা এবং তার পর মারপিট শুরু হয়। অভিযোগ, নিমাইকে বাঁশ দিয়ে পেটান কমল। তার পর কাচের বোতল ভেঙে তাঁকে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন নিমাই।

ওই খবর ছড়িয়ে পড়তে শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। আক্রান্ত যুবককে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সেখান থেকে চুঁচুড়া সদর হাসপাতাল এবং পরে কলকাতায় পাঠানো হয়েছে। অন্য দিকে, অভিযুক্ত কমল-সহ আরও এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।


তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায় বলেন, ‘‘বিজেপির দুষ্কৃতীরা ইচ্ছা করে অশান্তি পাকাতে চাইছে এলাকায়। এক বিজেপি কর্মী তৃণমূলের পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মারধর করলেন তাঁরই দলের কর্মীরা! পুলিশ এঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।’’ জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখছেন। ইতিমধ্যে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। কী ভাবে এবং কেন এমন ঘটল, তা দলীয় ভাবে খতিয়ে দেখা হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031