"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

টানা বৃষ্টিতে ধস নেমে ভেঙে পড়লো সিকিমের গুরুত্বপূর্ণ রাস্তা

Share

নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ একটানা বৃষ্টির জেরে ভয়ঙ্কর ভূমিধস নেমে সিকিমের গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে পড়লো। ঝুলছে সদ্য তৈরি হওয়া সেতুর একাংশ। এর জেরে আটকে প্রায় এক হাজারের কাছাকাছি বাঙালি পর্যটক। তারা রাতভর রাস্তাতেই অপেক্ষা করলেন উদ্ধার হওয়ার। আজ সকাল থেকে উদ্ধারকাজ শুরু হবে।

সূত্রের খবর, উত্তর সিকিমে একটানা বৃষ্টি হচ্ছে। তার জেরেই নেমেছে ভয়ঙ্কর ভূমিধস। সিকিমের মাঙ্গান জেলার লাচেনে রাস্তা বন্ধ। সেখানে একাধিক জায়গায় ধস নেমেছে। লাচেন থেকে চুংথাং-র সংযোগকারী রাস্তার একটা বড় অংশ ভেঙে গিয়েছে। তারুম চু ব্রিজের কাছে বিরাট ভাঙন ধরেছে। এর জেরে ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আটকে পড়েছেন প্রায় ১০০০-রও বেশি বাঙালি পর্যটক। রাস্তাতেই কয়েকশো গাড়ির লম্বা লাইন পড়েছে। লাচেনে থাকা পর্যটকদের সঙ্গে সিকিমের মূল ভূখণ্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ সকাল থেকেই উদ্ধারকাজ চালু করা হচ্ছে। আইটিবিপি, বর্ডার রোডস অর্গানাইজেশন, ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন মিলে যৌথভাবে উদ্ধারকাজ চালাবে। পর্যটকরা যেন আতঙ্কিত না হন। দ্রুত তাদের উদ্ধার করা হবে। যে যেখানে আছেন, সেখানেই যেন থাকেন। ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমে। ১১ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তাই আবহাওয়া খারাপ হলে আরও বিপদ বাড়তে পারে।


প্রশাসন সূত্রে খবর, লাচেন-ডংকিয়া লা-লাচুং হয়ে গ্যাংটকের দিক দিয়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে আনার পরিকল্পনা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ চলছে। সরানো হচ্ছে বরফ। চুংথাং–লাচেন সড়ক বন্ধ করে লাচেনগামী পর্যটকদের দোনকিয়ালা–লাচুং পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পর্যটকদের সাহায্যের জন্য দুুটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। এগুলি হল -9907956705 ও 03592281007।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930