"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিয়ন্ত্রণহীন গাড়ি কুয়োয় পড়ে মৃত্যু হলো একই পরিবারের ৯ সদস্যের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ গতকাল মহারাষ্ট্রের নাসিকের শিবাজি নগরে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ন’জন সদস্যের মৃত্যু হয়েছে। ডিন্ডোরি তালুক এলাকায় একটি যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর কুয়োয় পড়ে যায়। মৃতরা সকলেই মহারাষ্ট্রের ইন্দোর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। মৃতরা হলেন ৭ বছর বয়সী সমৃদ্ধি, ১৩ বছর বয়সী রাখী ও মাধুরী, ১১ বছর বয়সী শ্রেয়াস এবং শ্রাবণী, ১৪ বছর বয়সী খুশী, ২৭ বছর বয়সী রেশমা সুনীল ডারগোডে, ৩২ বছর বয়সী আশা অনিল ডারগোডে ও সুনীল দাত্তু ডারগোডে।

স্থানীয় সূত্রে খবর, একটি কোচিং সেন্টারের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মৃতেরা ওই অনুষ্ঠান থেকে চারচাকা গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শিবাজি নগরে চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি রাস্তার ধারের কুয়োর মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ডিন্ডোরি থানার পুলিশ এবং NDRF বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত বাড়ান। সকলকে উদ্ধার করে স্থানীয় ডিন্ডোরি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক সকলকে মৃত ঘোষণা করেন।

পরে হাইড্রা ক্রেন আনিয়ে গাড়িটিকে কুয়োর জল থেকে টেনে তোলা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির গতিবেগ বেশি থাকার কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। ওই কুয়োর চারধারে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না। তার ফলেই গাড়িটি কুয়োর ভিতরে পড়ে যায়। ডিন্ডোরি পুলিশ জানিয়েছে, ৩রা এপ্রিল রাত ১০টার কিছু পরে তাঁরা দুর্ঘটনার খবর পান। খবর পাওয়া মাত্রই পুলিশের বড় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31