"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

NRS হাসপাতালের সিসিইউতে ভেঙে পড়ল ছাদের চাঙড়

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্ঘটনা। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিভাগে ভেঙে পড়ল চাঙড়। শুক্রবার বেলার দিকে ইউএনবি বিল্ডিংয়ের ছয় তলায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে। সরানো হয়েছে সিসিইউ-তে চিকিৎসাধীন ১২ জন রোগীকে।

হাসপাতাল সূত্রে খবর, সিসিইউ-এর ছাদে যে ফাটল রয়েছে, সে কথা গত বুধবার কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। তার একদিন পরেই এই দুর্ঘটনা। চাঙড় ভেঙে পড়ে সিসিইউ বিভাগের মেঝেতেও ফাটল ধরেছে। শুধু তা-ই নয়, ছয় তলায় পিলার এবং দেওয়ালে ফাটল ধরেছে। এতে যে কোনও সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা।

এই পরিস্থিতিতে ১২ শয্যার সিসিইউ বিভাগ আপাতত বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, পূর্ত দপ্তর মেরামতির কাজ শেষ না করা পর্যন্ত সিসিইউ-তে রোগী ভর্তি বন্ধই থাকবে। বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘গত ১ এপ্রিল ফাটল দেখা গিয়েছিল। তার পরেই পূর্ত দপ্তরকে বিষয়টি জানানো হয়। ওরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। ফলস সিলিং সরিয়ে ছাদ মেরামতির কাজ চলছে। এমনিতে ওই বিল্ডিং নিরাপদ।’




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930