"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সোনা পাপ্পুর বাড়ি সহ শহরের ছ’জায়গায় তল্লাশি চালালো ইডি

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ ভোটের আগেই ফের সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। শহরে ফের ইডি অভিযান। বুধবার বালিগঞ্জের ত্রাস সোনা পাপ্পুর বাড়িতে হাজির হল ইডি। বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পুর বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়। জোর করে বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত সোনা পাপ্পু। তাঁর বিরুদ্ধে প্রচুর টাকার তোলাবাজির অভিযোগও রয়েছে। এবার তাঁর বিরুদ্ধে ইডির অ্যাকশন।

জানা গিয়েছে, জমি দখল করার মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি, হানা দিয়েছে নির্মাণ সংস্থার অফিসে। একসঙ্গে ছয় জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে বালিগঞ্জের ত্রাস সোনা পাপ্পু বাড়িতেও। সোনা পাপ্পুর ঘনিষ্ঠ রাহুল দাসের বাড়িতেও পৌঁছেছে ইডি। কাকুলিয়া রোডের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। আবাসন দুর্নীতিতে তল্লাশি চলছে ইডির। মূলত জোর করে জমি দখল, বেআইনি নির্মাণ ও তোলাবাজির অভিযোগের তদন্তেই আজকের অভিযান চালাচ্ছে ইডি।

প্রোমোটিংয়ের ব্যবসার আড়ালে তোলাবাজি চালাত সোনা পাপ্পু ও তাঁর শাগরেদরা। এবং এই তোলাবাজির টাকা পৌঁছে যেত বেশ কিছু প্রভাবশালীর বাড়িতে, এমনটাই অভিযোগ। সেই অভিযোগের সূত্র ধরেই বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পুর প্রাসাদপমো বাড়িতে তল্লাশি চলছে। প্রসঙ্গত, সোনা পাপ্পু শাসক দলের বেশ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। সম্প্রতি কাকুলিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে সোনা পাপ্পুর নাম জড়ায়।তবে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি তাঁকে। এদিকে, শাসক দলের একাধিক নেতার সঙ্গে তাঁর ছবি সামনে আসে সেই সময়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31