নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ ঋণ নিয়ে আলু চাষ। তাই ক্ষতির সম্মুখীন হয়ে কোচবিহারের মাথাভাঙার এক নম্বর ব্লকের হাজরাহাট দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙামোর এলাকার ১ জন কৃষক আত্মহত্যা করলেন। মৃত কৃষকের নাম কৈলাস শীল শর্মা। বয়স ৩৮ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পড়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, কৈলাসবাবু ঋণ নিয়ে প্রায় আড়াই বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। কিন্তু বৃষ্টির জেরে ওই আড়াই বিঘা জমির আলু নষ্ট হয়ে গিয়েছে। তাই ঋণ পরিশোধ করার পথ খুঁজে না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবী করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code










