"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুরোনো আক্রোশ মেটানোর জেরে ১ ব্যক্তিকে পিটিয়ে খুন করা হলো হাওড়ায়

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়ার পাঁচলা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়ায় ডিজে বক্স বাজিয়ে নাচানাচিকে কেন্দ্র করে বচসা ও পরে হাতাহাতির জেরে ১ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম ফারুক শেখ। বয়স ৩৮ বছর। বাড়ি খাঁ পাড়াতেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার থেকে এলাকায় জোরে গান বাজিয়ে জলসা চলছিল। যা নিয়ে এলাকাবাসীদের একাংশ আপত্তি করেন। তাদের মধ্যে ফারুকও ছিলেন। এদিন তার পরিবারের কয়েকজন মসজিদ থেকে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন। তখন এক দল যুবক-যুবতী ডিজে বাজিয়ে রাস্তায় নাচানাচি করছিল। ওই সময় পুরোনো বিবাদকে কেন্দ্র করে ফারুক শেখদের পরিবারের সাথে তাদের ঝামেলা হয়। আর দুই পক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়। এরপর কয়েকজন ওই পরিবারের সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ে মারধর করতে শুরু করেন।

এরপর ফারুক শেখ পরিবারের সদস্যদের বাঁচাতে গেলে বেধড়ক মারধর করা হয়। তারপর গুরুতর আহত অবস্থায় দ্রুত উলুবেড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পাঁচলা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তিন জন মহিলাকে গ্রেফতারও করা হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। আর তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031