"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘বিবাহিত পুরুষ কোনো মহিলার সঙ্গে লিভ-ইন করতেই পারেন’, জানালো রাজ্যের হাইকোর্ট

Share

নিজস্ব সংবাদদাতাঃ এলাহাবাদঃ বিবাহিত কোনো পুরুষের কোনো মহিলার সাথে লিভ-ইন সম্পর্কে থাকা অপরাধ নয় বলে মনে করে এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা এক তরুণ ও এক তরুণীর দায়ের করা ফৌজদারী মামলার শুনানিতে এমনই মতামত হাইকোর্টের। নৈতিকতা ও আইনের মধ্যে পৃথকীকরণ করে হাইকোর্টের বিচারপতি জেজে মুনির ও বিচারপতি তরুণ সাক্সেনা জানান, “এই ক্ষেত্রে ভদ্রলোক কোনো অপরাধ করেছেন বলে প্রাথমিক ভাবে কোনো প্রমাণ মেলেনি।”

এছাড়া উচ্চতর আদালত জানিয়েছে, “নাগরিকদের অধিকার রক্ষা করতে গিয়ে সমাজ কি বলল, নৈতিকতা কি বলে তা বিচার্য হতে পারে না।” এই মতামত জানিয়ে এলাহাবাদ হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে, “মামলাকারীদের গ্রেপ্তার না করতে।” পুলিশকেও এও নিশ্চিত করতে হবে, তরুণীর বাড়ির লোকজন যেন তাঁদের কোনও ক্ষতির চেষ্টা না করে, তাঁরা যেন তাঁদের বাড়িতে না ঢোকেন এবং তাঁদের সঙ্গে যোগাযোগ না রাখেন। আদালত এও জানিয়েছে, ওই তরুণ ও তরুণীর নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব শাহজাহানপুর পুলিশের শীর্ষকর্তার। তাঁদের কোনও ক্ষতি হলে বা নিরাপত্তা বিঘ্নিত হলে তার দায় বর্তাবে পুলিশের ওই কর্তার উপরেই।

অনামিকা নামে ওই তরুণীর মা কান্তিদেবী শাহজাহানপুরের জৈতিপুর থানায় অভিযোগ জানান, চলতি বছরের ৮ জানুয়ারি তাঁর ১৮ বছর বয়সি মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়েছিল নেত্রপাল নামে এক যুবক। যুবককে সাহায্য করেছিল ধর্মপাল নামে তাঁর এক বন্ধু। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু। তদন্ত শুরু হওয়ার পরেই এলাহাবাদ হাইকোর্টে মামলা করে থানায় দায়ের করা মামলা খারিজের আবেদন জানান অনামিকা ও নেত্রপাল। একই সঙ্গে তাঁরা আদালতের কাছে তাঁদের নিরাপত্তার দাবি জানান।


হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মামলাকারীরা দু’জনেই প্রাপ্তবয়স্ক। তাঁরা লিভ-ইন সম্পর্কে থাকেন। অনামিকার বয়স যে ১৮ বছর হয়ে গিয়েছে, তা তাঁর মা-ই অভিযোগ জানানোর সময়ে জানিয়ে দিয়েছেন। মামলার শুনানিতে অনামিকা মায়ের আইনজীবী সওয়াল করেন, নেত্রপাল বিবাহিত। তাই বিবাহিত কোনও পুরুষ অন্য কোনও মহিলার সঙ্গে বসবাস করলে তা ফৌজদারি অপরাধ বলে গণ্য হওয়া উচিত। কিন্তু শুনানিতে আদালত পর্যবেক্ষণ করে, অনামিকার সঙ্গে থেকে নেত্রপাল কোনও ফৌজদারি অপরাধ করেননি। কারণ, তাঁর সঙ্গে বসবাস করতে অনামিকা নারাজ হননি। এ ছাড়া, অভিযোগকারী মহিলাই অভিযোগ পত্রে জানিয়েছেন তাঁর মেয়ের বয়স ১৮ এবং তিনি নিজের ইচ্ছাতেই নেত্রপালের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031