"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রচণ্ড হুড়োহুড়িতে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ৮ জন ভক্তের

Share

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের নালন্দার শীতলা মন্দিরে পুজো দেওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়। আর অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের প্রত্যেকেই মহিলা বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায়।

সূত্রের খবর, নালন্দার বিহার শরিফ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মাঘরা গ্রামে শীতলা মন্দিরটি অবস্থিত। বেশীরভাগ সময় এই মন্দিরে ভিড় থাকে। আর এদিন চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভক্তদের কথায়, “এটা সম্পূর্ণ মন্দির কর্তৃপক্ষের অব্যবস্থার জন্য হয়েছে। প্রশাসনের তরফে কোনো সাহায্য পাওয়া যায়নি।” পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিহার সরকার প্রশাসনকে এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। এছাড়া আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশও দেওয়া হয়েছে। মন্দিরে যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে পাটনার কমিশনারকে বিহার শরীফে পাঠানো হয়েছে। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে মন্তব্য করে লেখেন, ‘‘ক্ষতিগ্রস্ত পরিবারকে সবরকম সাহায্য করা হচ্ছে। ত্রাণ দেওয়া হচ্ছে। আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।’’ পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031