"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নবান্ন অভিযান থেকে গ্রেফতার সিভিল ডিফেন্স সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬৪ জন কর্মী

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কাজে স্থায়ীকরণের দাবীতে আজ ফের সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর অস্থায়ী কর্মীরা রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন অভিযানে নামে। আগেই পুলিশের তরফে লোহার ব্যারিকেড করা থাকায় গ্র্যান্ড ফোরশোর রোডে মিছিল আটকে যায়। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এদিন আন্দোলনকারীরা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে চাইলে পুলিশ অনুমতি না দেওয়ায় তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর ধর্মতলায় মেট্রো চ্যানেলে তৃণমূলের ধর্নামঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার কথা ঘোষণা করায় পুলিশী বাধা আসে। তারপর বাধা টপকে এগোতে গেলে ধরপাকড় শুরু হয়। পুলিশের সাথে আন্দোলনকারীরা বার বার সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অতঃপর শিবপুর থানার পুলিশ বেশ কয়েক জন সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের আটক করে প্রিজম ভ্যানে তুলে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, মাসে ছাব্বিশ দিন কাজ ও ষাট বছর অবধি কর্মসংস্থান সুনিশ্চিত করার দাবীতে গত বছর শেষেও সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা আন্দোলনে নেমেছিলেন। এদিন আবারও দুপুলবেলা ১২টা নাগাদ হাওড়া মেট্রো স্টেশনের সামনে থেকে সেই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031