"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেহাল রাস্তার জেরে একের পর এক মৃত্যুর ঘটনায় পথে নেমে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ রাস্তার বেহাল দশার জন্য উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়া থানার মসলন্দপুর-বসিরহাট রোডের হুগলী টালিকারখানা মোড় এলাকায় এক বছরে একই জায়গায় ন’টি তরতাজা প্রাণ চলে গেল। বার বার আবেদন সত্ত্বেও কোনো স্পিড ব্রেকার পাওয়া যায়নি। আর গতকাল আবারও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। এর জেরে ওই মৃত ব্যক্তির দেহ গ্রামে ফিরতেই গোটা এলাকায় কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। রাস্তা অবরোধের পাশাপাশি পুলিশ ও পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদুড়িয়ার নারকেলবেড়িয়ার বাসিন্দা ৪৮ বছর বয়সী আলতাব মণ্ডল বাজারে যাওয়ার সময় টালিকারখানার মোড়ে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় প্রাণ হারান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিন ময়নাতদন্তের পর আলতাব মন্ডলের নিথর দেহ গ্রামে পৌঁছাতেই এলাকায় রীতিমতো শোরগোল ছড়িয়ে পড়ে।

মৃতের পরিবারের সদস্যরা সহ শত শত এলাকাবাসী মৃতদেহ নিয়ে হুগলি টালিকারখানার মোড়ে পথ অবরোধ শুরু করেন। অভিযোগ তোলেন, “এই এলাকা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। গত এক বছরের মধ্যে এই একই জায়গায় ন’জন পথচারী প্রাণ হারিয়েছেন। প্রত্যেকবারই এলাকায় বাম্পারের পাশাপাশি সিসিটিভি বসানোর দাবী তোলা হয়েছে। কিন্তু প্রতিবারই শুধু ফাঁকা আশ্বাস পাওয়া গিয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের তরফে কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি।”


রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান। বাদুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনীও এসে পৌঁছাতেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। এলাকাবাসীরা পুলিশ ও পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে মসলন্দপুর-বসিরহাট রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলস্বরূপ সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। পরে প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। যদিও এলাকাবাসীদের দাবী, “এবার দ্রুত কাজ না হলে আরো বড়োসড়ো আন্দোলনে নামবেন।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31