"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আন্দুলের সিনেমা হলে আত্মঘাতী যুগল

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ দু’জনের প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পরিবারের লোকেরা। অভিযোগ, তারই জেরে হাওড়ার আন্দুলে সিনেমা হলের মধ্যেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক প্রেমিক যুগল। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন চৈতালি নস্কর (২৫) এবং তাঁর প্রেমিক শুভজিৎ সাঁতরা ওরফে সূর্য (১৯)। বাড়ি ডোমজুড়ের লক্ষ্মণপুর গ্রামে।

বৃহস্পতিবার সকালে হাসপাতালে মারা যান চৈতালি এবং শুভজিতের মৃত্যু হয় বিকেলে। সূত্রের খবর, ডোমজুড় এলাকার ওই তরুণ-তরুণীর মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। দু’জন একে অন্যকে বিয়ে করতে চাইলেও, সেই সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণীর বয়স একটু বেশি হওয়ায় বিয়েতে সম্মতি দেননি শুভজিতের পরিবারের লোকেরা। সম্ভবত, সেই কারণেই তাঁরা আত্মহননের পথ বেছে নেন। সেই মতো বুধবার দুপুরে তাঁরা সাঁকরাইল থানা এলাকার আন্দুলের একটি সিনেমা হলে ছবি দেখতে আসেন। ওই হলে আলাদা করে কেবিনে বসে সিনেমা দেখার ব্যবস্থাও রয়েছে। তাঁরা দুপুরের শো’র জন্য কেবিনের টিকিট কাটেন।

ছবি শেষ হওয়ার পরে দীর্ঘক্ষণ দরজা না খোলায়, হলের কর্মীদের সন্দেহ হয়। পরে দরজা খুলে দেখা যায়, কেবিনের ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন প্রেমিক ও প্রেমিকা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাঁকরাইল থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে দ্রুত হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বাধার কারণেই তাঁরা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031