"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুই বা তিনের বেশী সন্তান হলেই মিলবে সরকারী সুবিধা, ঘোষণা রাজ্য সরকারের

Share

নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ রাজ্যের জনসংখ্যা নিম্নমুখী হয়ে পড়ায় বড়ো ঘোষণা অন্ধ্রপ্রদেশ সরকারের। দুই বা তিনের বেশি সন্তান হলেই দম্পতিকে ২৫ হাজার টাকা দেবে রাজ্য। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, জন্মহার বাড়াতে এই বিষয়ে ভাবনা-চিন্তা করছে সরকার। খুব শীঘ্রই নতুন প্রকল্পের ঘোষণা করা হবে। রাজ্যে জন্মহার ক্রমশ কমছে। যা নিয়ে বেশ উদ্বিগ্ন অন্ধ্রপ্রদেশ সরকার। শুধু অন্ধপ্রদেশ নয়, দেশের বিভিন্ন রাজ্যে জন্মহার কমার লক্ষণ দেখা গিয়েছে। সেকথা মাথায় রেখেই নতুন প্রকল্পের পরিকল্পনা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।

বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় ভাষণ দিতে গিয়ে জন্মহার নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। একইসঙ্গে জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। চন্দ্রবাবু নাইডু বলেন,” অন্ধ্রপ্রদেশের জন্মহার ১.৫ শতাংশ। যা প্রতিস্থাপন স্তরের নীচে। আগামী দিনে এই পরিসংখ্যানটা ২.১ শতাংশে তুলে আনতে চায় সরকার। আমরা একটা অভিনব পদ্ধতির কথা ভেবেছি। কোনও দম্পতি দুই বা তার বেশি সন্তানের জন্ম দিলেই আমরা তাঁদের ২৫ হাজার টাকা করে দেব। একেবারে জন্মের সময়েই এই টাকা দেওয়া হবে।”

চন্দ্রবাবু নাইডুর দাবি, এই প্রকল্প খেলা ঘুরিয়ে দিতে চলেছে। যদি এই প্রকল্প আনা যায়, তাহলে তা খুবই কার্যকর হতে চলেছে। চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, শুধু অন্ধ্রপ্রদেশ নয়, একাধিক রাজ্য এই সমস্যার সম্মুখীন হচ্ছে। জনসংখ্যার গড় বয়স বাড়ছে। অর্থাৎ সমাজে বয়স্ক মানুষের অনুপাত বাড়ছে। যা চিন্তা বাড়াচ্ছে। অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছে মার্চ বা এপ্রিলের মধ্যেই নতুন প্রকল্প আনার চেষ্টা করছে অন্ধ্রপ্রদেশ সরকার।


২৫ হাজার টাকা ছাড়াও অন্ধ্রপ্রদেশ সরকার মাতৃত্বকালীন ছুটি নিয়েও একটি প্রস্তাব দিয়েছে। দুই বা তার বেশি সন্তানের জন্মের সময় ১২ মাসের মাতৃত্বকালীন ছুটির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে বাবাদের জন্য দুই মাসের পিতৃত্বকালীন ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। অবসর গ্রহণের সময় সরকারি কর্মচারীদের ১৫ দিনের ওয়েলনেস লিভ দেওয়া হবে। অবশ্যই তিন সন্তান থাকলে তবেই মিলবে সুবিধা। একইসঙ্গে ৫০,০০০ টাকার একটা হেল্থ ফান্ড বা স্বাস্থ্য তহবিল দেওয়া হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031