"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে মৃত্যু হলো ২ পাইলটের

Share

নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ গতকাল সন্ধ্যে আসামে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে ভারতীয় বায়ুসেনার সুখোই সু-৩০এমকেআই নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর যুদ্ধবিমানের খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। পরে ভারতীয় বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, প্রশিক্ষণ চলাকালীন জোরহাট থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে আসামের কার্বি আংলং জেলায় যুদ্ধবিমানটি ভেঙে দু’জন পাইলটের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর।

ভারতীয় বায়ুসেনার একটি বিবৃতিতে জানানো হয়, এসইউ-৩০- যু্দ্ধবিমানটি আসামের জোরহাট বায়ুসেনাঘাঁটি থেকে উড়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৭টা ৪২ নাগাদ শেষ বার যোগাযোগ করা সম্ভব হয়েছিল। তখন যুদ্ধবিমানটির অবস্থান অরুণাচল প্রদেশের সীমানাবর্তী এলাকায় ছিল। তারপর থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার তল্লাশি অভিযান শুরু করে। অন্যদিকে, স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকরের মৃত্যুতে এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনা জানিয়েছে, ‘আমরা দুই সদস্যকে হারিয়ে শোকাহত৷ তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার কাছে ২৬০টিরও বেশী সু-৩০এমকেআই সুখোই রয়েছে। এর আগে ২০২৪ সালের জুন মাসে মহারাষ্ট্রের নাসিকে একটি সুখোই যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। আর ২০২৩ সালের জানুয়ারী মাসে একটি সুখোই-৩০ যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায়। আবার ওই বছরই যুদ্ধবিমানটি গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে ওড়ার পর ভেঙে পড়ে। তাছাড়া ২০১৭ সালেও আসামের তেজপুর বিমানঘাঁটি থেকে ওড়ার পর ওই যুদ্ধবিমানটি অরুণাচল প্রদেশের জঙ্গলে ভেঙে পড়েছিল। তবে এদিনের এই দুর্ঘটনা কি কারণে ঘটেছে তা এখনো ভারতীয় বিমানবাহিনী স্পষ্ট করেনি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31