"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের মাসের শুরুতেই বৃদ্ধি পেল LPG সিলিন্ডারের দাম

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রায়শই মার্চ মাসে বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি হয়। ঠিক সেই ধারাবাহিকতা বজায় রেখে আবারও মাসের প্রথমেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল। দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি গ্যাস সিলিন্ডার পিছু ৩১ টাকা করে দাম বাড়িয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তূল্যমূল্য বিচার করে ও তার ভিত্তিতে দেশীয় বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। এবারও ১ লা মার্চ মাস থেকেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলো। জানা গেছে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩১ টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার থেকে কলকাতায় ১৯ কেজির গ্যাস সিলিন্ডার পিছু ১ হাজার ৮৪৪ টাকা ৫০ পয়সা হবে। দিল্লিতে ১ হাজার ৭৪০ টাকা ৫০ পয়সা, মুম্বইয়ে ১ হাজার ৬৯২ টাকা, চেন্নাইয়ে ১ হাজার ৮৯৯ টাকা ৫০ পয়সা হবে। তবে গৃহস্থালীর ১৪.২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি।

সিলিন্ডার পিছু ৮৭৯ টাকাই দাম রয়েছে। ফলে আপাতত গৃহস্থরা নিশ্চিন্তে আছে। পাশাপাশি দিল্লিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা, মুম্বইয়ে ৮৫২.৫০ টাকা, চেন্নাইয়ে ৮৬৮.৫০ টাকা। উল্লেখ্য, গত বছরের শেষের দিক থেকেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে শুরু করেছিল। ২০২৫ সালের অক্টোবর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে দাম পনেরো টাকা বেড়েছিল। আর নভেম্বর মাসে তা পাঁচ টাকা কমেছিল। আবার চলতি বছরের শুরু থেকেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী। আর জানুয়ারী মাসে এক ধাক্কায় ১১১ টাকা দাম বেড়েছিল। এরপর ১ লা ফেব্রুয়ারী বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৪৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31