"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মাঝরাতে সিলিন্ডার ফাটতেই দাউ দাউ করে জ্বলে উঠলো একের পর এক দোকান

Share

রায়া দাসঃ কলকাতাঃ গতকাল মধ্যরাতেরবেলা রাজারহাট-নিউটাউন সংলগ্ন বাগজেলা খাল পাড়ের গৌরাঙ্গ নগর বাজারে ভয়াবহ আগুন লাগে। চারিদিক ধোঁয়ায় ভরে যায়। এর জেরে একের পর এক দোকান সহ প্রায় পনেরোটি দোকান একেবারে ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। সারারাতের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে সবটাই শেষ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট-সার্কিটের জেরেই এই আগুন লেগেছিল। আর তাতে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তবে দমকল কর্মীরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজছে।

এদিন ব্যবসায়ীরা চোখের সামনে নিজেদের দোকানকে জ্বলতে দেখে কান্নায় ভেঙে পড়েন। রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। পাশাপাশি জানান, “সবটাই তদন্ত করা প্রয়োজন। বিডিওকে বিষয়টা জানানো হয়েছে। পুলিশকেও বলেছি। আর পঞ্চায়েত প্রধানকে কতগুলি দোকান পুড়েছে তা জানাতে বলা হয়েছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930