"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাস্তার খুঁড়ে রাখা গর্তে পড়ে মৃত্যু হলো ১ জন যুবকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ রাস্তার কাজের জন্য খুঁড়ে রাখা গর্তে পড়ে মৃত্যু হয়েছে এক বাইকচালকের। বিদেশে কাজের জন্য যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই এই ঘটনার পরে পূর্ত দপ্তরের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার, পূর্ত দপ্তরের কাজের গাফিলতি নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে ওই ঘটনা ঘটেছে কেরালার ইদুক্কি জেলার থোডুপুঝার কাছে। মৃতের নাম জেস বেনি। ২৭ বছর বয়সি ওই যুবক স্কুটার চালিয়ে আসছিলেন। তখনই রাস্তার কাজের জন্য খুঁড়ে রাখা গর্তে বাইক নিয়ে পড়ে যান তিনি। বুধবারই, কাজের জন্য বিদেশে যাওয়ার কথা ছিল মুথালাক্কোদমের বাসিন্দা জেস বেনির। বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় কালভার্ট তৈরির কাজের জন্য ওই গর্ত খোঁড়া হয়েছিল। তবে কোনও কাজ হয়নি। ওই জায়গাটি ঘিরেও দেননি পূর্ত দপ্তরের আধিকারিকরা। ওই এলাকায় সতর্কতামূলক কোনও চিহ্নও দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।


সিসিটিভি ক্যামেরার ফুটেজেও ধরা পড়েছেওই দুর্ঘটনার ছবি। এদিকে, এই দুর্ঘটনার পরে কাজের গাফিলতির অভিযোগ তুলে থোডুপুঝা এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবারের ওই বিক্ষোভে সামিল হন বিরোধী ইউনাইটে ডেমক্রেটিক ফ্রন্ট এবং কংগ্রেস কর্মীরাও। পূর্ত দপ্তরের কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানান তাঁরা। একই সঙ্গে মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেন বাসিন্দারা।

অন্য দিকে, ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কেরালার পূর্তমন্ত্রী মহম্মদ রিয়াস। তিনি জানান, একটি ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ত দপ্তরের তরফে কোনও গাফিলতি থাকলে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।


প্রসঙ্গত, দিন কয়েক আগেই, দিল্লির জনকপুরী এলাকায় রাস্তায় খুঁড়ে রাখা গর্তে পড়ে মৃত্যু হয় কমল ধোনি নামে একটি বেসরকারি ব্যাঙ্ক কর্মীর। দিল্লি জল বোর্ডের একটি নির্মাণকাজের জন্য রাস্তার মাঝে গর্ত খোঁড়া হয়েছিল। বাইকে করে ফেরার সময়ে ওই গর্তে পড়ে মৃত্যু হয়। তার আগে, গত মাসে নয়ডায় যুবরাজ মেহেতা নামে এক যুবক অফিস থেকে বাড়ি ফেরার পথে জল ভর্তি গর্তে পড়ে গিয়ে মৃত্যু হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031