"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু ৭ শ্রমিকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আজ রাজস্থানের ভিওয়ান্ডির খুশখেদা ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জন শ্রমিকের ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে। আর ১৩ জন শ্রমিক গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তবে তারা কোনো ভাবে বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু এখনো কয়েক জন কারখানার ভিতরে আটকে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গুরুতর জখমদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সূত্রের খবর, ওই কারখানায় সকালে শিফ্ট চেঞ্জের সময়ে আগুন লাগে। তখন কারখানায় ২৫ জন শ্রমিক ছিলেন। আচমকা প্রচণ্ড শব্দে একাধিক বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। যা কয়েক কিলোমিটার দূর থেকেও নজরে আসে। দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে স্থানীয় খৈরতাল, তিজারা ও আশপাশের শিল্পতালুক থেকে অন্তত কুড়িটি ইঞ্জিন পাঠায়। কারখানায় যেহেতু অনেক রাসায়নিক মজুত ছিল, তাই আগুন নেভাতে জল ছাড়াও প্রচুর পরিমাণে ফোমও ব্যবহার করা হয়।

অতিরিক্ত জেলাশাসক সুমিতা মিশ্র এই প্রসঙ্গে জানান, “ওই কারখানায় বিস্ফোরণের পরে আগুনের লেলিহান শিখা বেরোতে শুরু করে। যা টহলদারি পুলিশের একটি দল দেখতে পায়। পুলিশ, দমকল কর্মীদের পৌঁছানোর পরেই মেডিক্যাল টিম এবং জেলা প্রশাসনের কর্তারা সেখানে ছুটে যায়। প্রায় পৌনে দু’ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো অবধি কারখানার ভিতরে পকেট ফায়ার রয়েছে।” দমকল কর্মীরাও ঘটনাস্থলে রয়েছে। যদিও বিস্ফোরণ ঘটলো কিভাবে তা স্পষ্ট ভাবে জানা যায়নি।


ডেপুটি পুলিশ সুপার শিবরাজ সিং কারখানা ও তার লাগোয়া চত্বর সরেজমিন পরিদর্শন করেন। পাশাপাশি নিয়ম মেনে কারখানা চলছিল কিনা, সেখানে আগুন লাগলে তা নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা, এমনকি কারখানায় ঢোকা এবং বেরোনোর সব রাস্তা ফাঁকা ছিল কিনা, সব কিছুই ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31