"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রুদ্রপ্রয়াগ ও চামোলীতে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান নেমে ভয়াবহ পরিস্থিতি তৈরী

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ ফের প্রাকৃতিক দুর্যোগের কোপে পড়লো উত্তরাখণ্ড। এবার মেঘভাঙা বৃষ্টিতে রুদ্রপ্রয়াগ, চামোলী জেলা একেবারে জুবুথুবু। মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান নামতেই বহু ঘর-বাড়ি কাদামাটির নীচে চাপা পড়ে গিয়েছে। অনেকে নিখোঁজ হয়েছে। আবার অনেকে আহতও হয়েছেন।

সূত্রের খবর, গতকাল রাতে রুদ্রপ্রয়াগে মেঘভাঙা বৃষ্টি নামার কিছুক্ষণ পর চামোলীতেও একই বিপর্যয় নামে। মেঘভাঙা বৃষ্টির প্রভাব একাধিক জায়গায় পড়েছে। ইতিমধ্যে রুদ্রপ্রয়াগে ছ’জন নিখোঁজ হয়েছেন। অলকানন্দা ও মন্দাকিনী নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। কেদারনাথ উপত্যকায় লাওয়ারা গ্রামে একটি সেতু জলস্রোতে ভেসে গিয়েছে। এলাকাগুলিতে হু হু করে জল ঢুকছে। রুদ্রপ্রয়াগের হনুমান মন্দিরও ডুবে গিয়েছে। মোপতা এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে তারা সিং ও তাঁর স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছেন। বিক্রম সিং এবং তার স্ত্রী আহত হয়েছেন। আর তাদের গোয়ালঘরও ভেঙে পড়ায় পনেরো থেকে কুড়িটি গবাদি পশু আহত হয়েছে।

হলদিয়ানিতেও লাগাতার বৃষ্টির প্রভাব পড়েছে। রানিবাগ ব্রিজের কাছে পাহাড় থেকে ধস নেমে হলদিয়ানি-ভীমতাল রোড বন্ধ হয়ে গিয়েছে। এর জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “মেঘভাঙা বৃষ্টিতে পাহাড় থেকে যে পাথর ও কাদামাটি ধুয়ে এসেছে, তাতে একাধিক অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বহু মানুষ আটকে পড়েছেন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে।”


স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি ক্রমাগত উদ্ধারকারী দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন। জেলাশাসক এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সেক্রেটারীর সাথে ফোনে কথা হয়েছে। অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে চামোলি, বাগেশ্বর, হরিদ্বার, রুদ্রপ্রয়াদ ও পিথোরাগড়ের সমস্ত স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930