"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সপ্তাহখানেক বন্ধ থাকছে একাধিক এক্সপ্রেস

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ প্রায় এক সপ্তাহের মতো মালদা ডিভিশনে কাজ চলার জেরে মেমু ট্রেন সহ একাধিক এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ২৮ শে আগস্ট থেকে ৩ রা সেপ্টেম্বর অবধি মালদা ডিভিশনে এই কাজ চলবে। সেই কারণেই রেলের তরফে সাময়িক ভাবে এই ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, বাতিল হওয়া ট্রেনের তালিকায় উত্তরবঙ্গগামী একগুচ্ছ ট্রেন রয়েছে। সেই সংশ্লিষ্ট তালিকায় তিস্তা তোর্সা এক্সপ্রেস, কাটিহার এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস রয়েছে। মূলত, ইন্টারলকিং কাজের জন্যই এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। যার ফলে উত্তরবঙ্গে যাওয়ার যাত্রীরা বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হয়েছেন।


বাতিল ট্রেনগুলির তালিকা
১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস।
১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
১৩১৮৯ শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস
শিয়ালদহ-সহরসা হাটেবাজার এক্সপ্রেস
হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস
নিউজলপাইগুড়ি-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস
আর ট্রেন বাতিলের পাশাপাশি কিছু কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031