"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বারাসাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত কারখানা সহ গুদাম

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সন্ধ্যে নাগাদ ভয়াবহ আগুনের গ্রাসে বারাসাতের কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছার বামুনমোড়া এলাকা। নিমিষে রঙের কারখানা সহ গোডাউন সংলগ্ন এলাকা একেবারে পুড়ে খাক। ক্ষণিকের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুড়ি থেকে পঁচিশ বিঘা জমিতে এই কারখানা অবস্থিত। ইতিমধ্যে দমকলের মোট কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। কলকাতা থেকে পাম্পও নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই অকুস্থল ঘুরে গিয়েছেন ডিজি দমকল। তিনি জানিয়েছেন, পরিস্থিতি ভয়ঙ্কর, আগুন নেভাতে আরও বাহিনীর প্রয়োজন হতে পারে। যে এলাকায় আগুন লেগেছে, সেখানে রঙের কারখানা ছাড়াও আরও কয়েকটি ভিন্ন পণ্যের গোডাউন রয়েছে বলে খবর। রয়েছে একটি এসির গোডাউনও।

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘এত বড় আগুন লেগে যাবে কেউ বুঝতে পারেনি। এখানে এসি, রঙ অনেক কিছুর গোডাউন ছিল। কিন্তু সেই ভাবে দমকল পাঠানো হয়নি।’ খিদিরেপুরের বাজারে আগুন লাগার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা দমকলের বিরুদ্ধে দেরি করে আসার অভিযোগ তুলেছিলেন। বারাসতের কারখানায় আগুনের ঘটনাতেও বাদ পড়ল না সেই একই অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের জানান, ‘একে দমকল দেরি করে আসে। তার মধ্য়ে প্রথমে একটা ইঞ্জিন পাঠিয়েছিল। তাতেই আগুন বেড়ে যায়।’


ইতিমধ্যে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছে গিয়েছেন। সেই সাথে জানান, ‘‘আমার দমকল মন্ত্রীর সাথে কথা হয়েছে। মানুষকে ধৈর্য্য ধরতে হবে। ইতিমধ্যেই ভিড় সরিয়ে বাহিনীর গাড়ি ঢোকানোর ব্যবস্থা করে দিয়েছি। এরকম ভয়বহতা, তাতে সময় তো লাগবেই।’’ যদিও আগুন লাগলো ঠিক কিভাবে? তা নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ব্যাপক অগ্নিকাণ্ডে টাকি রোডে যান চলাচল ব্যাহত হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31