"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

লরি ও ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ৯ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ সাতসকালে পুরুলিয়ার বলরামপুরে পুরুলিয়া-জামশেদপুর আঠেরো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। লরি ও ছোটো গাড়ির সামনাসামনি সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতরা ঝাড়খন্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি এবং বান্দু গ্রামের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র শোরগোল ছড়িয়ে পড়ে।

জানা গেছে, চালক সহ গাড়িতে থাকা ন’জন একটি বিয়েবাড়ি থেকে ঝাড়খণ্ডের নিমডি যাচ্ছিলেন। তখন নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার বাঁকে গাড়িটির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতেই গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আর লরিটি রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সংঘর্ষের জেরে গাড়ির ভিতরের সকলে কার্যত দলা পাকিয়ে যান। বলরামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর আহতদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, ইতিমধ্যে পুলিশ ঘাতক লরি ও দুর্ঘটনাগ্রস্ত ছোটো গাড়িটিকে আটক করেছেন। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটও তৈরী হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশের প্রাথমিক অনুমান, দৃশ্যমানতা কমে যাওয়া এই দুর্ঘটনার অন্যতম কারণ। নিম্নচাপে জেরে গত মঙ্গলবার রাতেরবেলা থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় জাতীয় সড়কের বাঁকে দৃশ্যমানতা কমে গিয়ে থাকতে পারে। তবে ছোটো গাড়ির চালক ঘুমিয়ে গিয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930