"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ১ প্রৌঢ়ার

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বর্ষার শুরুতেই রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। বাঁকুড়ার ওন্দা ব্লকের সাহাপুর মাজিপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃতার নাম রেবা মাজি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিতে বাঁকুড়া জেলার বানভাসি অবস্থা। স্থানীয় সূত্রে জানা যায়, রেবা দেবী স্থানীয় একটি পুকুর থেকে স্নান করে নিজের বাড়িতে ফিরছিলেন। তখন রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ এর তার নজরে আসেনি। ফলে ওই ছেঁড়া তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদিকে, এই ঘটনার কথা জানাজানি হতেই ওন্দা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন।

এলাকাবাসীদের দাবী, “এলাকার বিভিন্ন জায়গায় বিপজ্জনকভাবে হাইটেনশান বিদ্যুৎ এর তার ঝুলে রয়েছে। দীর্ঘদিনের পুরোনো তার বদলের জন্য বারংবার আবেদন জানানো হলেও বিদ্যুৎ দপ্তরের তরফে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিদ্যুৎ দপ্তর গ্রামবাসীদের কথা অনুযায়ী বিদ্যুৎ এর তার বদল করলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না।


বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই রেবা দেবীর মৃত্যু হয়েছে।” বিদ্যুৎ দপ্তরকে এই বিষয় জানানো হলে বিদ্যুৎ দপ্তরের তরফে এই প্রসঙ্গে জানানো হয়েছে যে, “আগামীদিনে এই ধরণের দুঘটনা ঘটনা যাতে না ঘটে তার জন্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930