"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাজ্য জুড়ে সপ্তাহান্তে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মৌসুমী বায়ু আরো অগ্রসর হচ্ছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ পেরিয়ে ক্রমশ এগোচ্ছে। আগামী দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ ও সিকিমের অংশে প্রবেশ করবে। গতকাল নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানের ওড়িশা উপকূলের লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরো শক্তি বাড়াবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া আজও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে প্রতি ঘণ্টায় চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইবে। উপকূলের জেলাগুলিতে প্রতি ঘণ্টায় হাওয়ার গতি ষাট কিলোমিটার বেগে পৌঁছাতে পারে। তবে আগামী শুক্রবার হাওয়ার গতিবেগ ধীরে ধীরে কমবে।

কিন্তু আগামীকাল হাওড়া, হুগলী, নদীয়া, কলকাতা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণায় কমলা সতর্কতা জারি হয়েছে। এরইমধ্যে শুক্রবার অবধি মৎস্যজীবীদের ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আর আগামীকাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ২ রা জুন অর্থাৎ পরের সোমবার বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।


রাজ্য জুড়ে সপ্তাহান্তে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930