"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা হাসপাতালে আগুন লেগে ভয়াবহ বিপদের মুখোমুখি রোগী সহ হাসপাতাল কর্মীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল রাতে লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে বিধ্বংসী আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তবে কোনো হতাহতের খবর নেই।

জানা গেছে, হাসপাতালের দ্বিতীয় তলে প্রথম আগুন লাগে। সেখানে প্রায় চল্লিশ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। স্বাভাবিকভাবেই রোগী ও হাসপাতালের কর্মীরা সকলে ভয় প্রাণ ভয়ে ছোটোছুটি, হুড়োহুড়ি শুরু করেন। এরপর হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সবরকম চেষ্টা করার পাশাপাশি দমকল বিভাগকে খবর দেন। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। এছাড়া হাসপাতালের বৈদ্যুতিক লাইন বন্ধ করে অন্ধকারের মধ্যেই সবাইকে কোনোক্রমে হাসপাতাল থেকে বের করে আনতে হয়।


ইতিমধ্যে দু’শো জন রোগীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু আগুন লাগলো কিভাবে তা স্পষ্ট ভাবে জানা না গেলেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দমকলের কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728